সর্বশেষ

সুন্দরবন রক্ষা

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার মোংলায় এক জনসমাবেশে এসব তথ্য তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মোংলায় বিএনপির মতবিনিময়: 'মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়'

মোংলায় পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম স্থানীয় নির্বাচনে ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

সুন্দরবনের বাঘ রক্ষা আমাদের বড় চ্যালেঞ্জ: মোংলায় বিশ্ব বাঘ দিবসে বক্তারা

সুন্দরবনের প্রধান প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্য রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশকর্মী ও সুধীজনেরা জলবায়ু পরিবর্তন রোধ ও চোরা শিকার বন্ধের মাধ্যমে বাঘের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন।